× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নিবার্চন হাইকোর্টের আদেশে স্হগিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

কুড়িগ্রাম(প্রতিনিধি) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে স্হগিত।কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন শুত্রুবার এক মতবিনিময় সভায় জানান যে,আগের রাতে আদালতের আদেশের কপি তারা হাতে পেয়েছেন।ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশর সঙ্গে একীভূত হওয়ার পর ওই এলাকার অধিবাসীদের পাশের তিনটি ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেওয়া হয়।

তাতে আপওি জানিয়ে আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন স্হানীয়রা এর মধ্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে গত ৬ মার্চ তা  চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন উওর কামালপুর গ্রামের বাসিন্দা মো:শরীফ উদ্দিন জেলা প্রশাসক মোছা:সুলতানা পারভীন বলেন, আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে নির্বাচন স্হগিতের বিষয়ে নিশ্চিত হয়েছি।আগামী ১০ মার্চ ফুলবাড়ী উপজেলার নির্বাচন হচ্ছে না।

পুলিশ সুপার মেহেদুল করিম,কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জামাল হোসেন এবং কুড়িগ্রাম ৫ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান(সার্বিক) জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..