× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

কুমিল্লায় স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে পাশেই বসে রইলেন লোকমান হোসেন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
স্ত্রী ও শাশুড়িকে হত্যা

কুমিল্লায় স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর মরদেহের পাশে বসে রইলেন লোকমান হোসেন (৩৫) নামে এক যুবক।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামে নৃশংস এ ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ উত্তেজিত হয়ে স্ত্রী ফারজানা আক্তার (২৫) ও শাশুড়ি বানু বিবিকে (৫০) ছুরিকাঘাত করে লোকমান হোসেন। এতে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়। লোকমান পেশায় রিকশাচালক। সে মাদকাসক্ত ছিল বলে জানা যায়।

লোকমান জানায়, তার স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ার আসক্ত ছিলেন। বিষয়টি সমাধানের জন্য সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে সকালে শাশুড়ি বানু বিবিকে খবর দিয়ে তার বাড়ি নিয়ে আসেন। সন্ধ্যায় স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার শাশুড়ি সমাধান না করে উল্টো তাকে গালমন্দ করে। এক পর্যায়ে সে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করে শাশুড়ি ও তার স্ত্রীকে হত্যা করে।’

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করেছি। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো ঘটনার বিস্তারিত জানা যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..