× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক

কুমিল্লার মেঘনায় নির্বাচনে টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষ

কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী আবদুল লতিফ ও স্বতন্ত্র (আনারস) প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চালিয়াভাঙ্গা ইউনিয়নেরর রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে চালিয়াভাঙ্গা ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই আওয়ামী লীগ প্রার্থী আবদুল লতিফ ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকরা টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এই তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..