কুমিল্লায় ৩ বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন

জয়কান্ত রায়ঃ কুমিল্লা জেলায় তিন বক্তার ওয়াজ নি’ষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। ওয়াজের নামে দেশে ধর্মীয় উ’স্কানিমূলক বক্তব্য রাখার দায়ে তাদের বক্তব্য নিষিদ্ধ করেছে। নি’ষিদ্ধ হওয়া তিন বক্তা হলেন তারেক মনোওয়ার, আবদুর রাজ্জাক ও জসিম উদ্দিন।
গতকাল সোমবার কুমিল্লা জেলা আইনশৃং’খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেন, ওই ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বি’ভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ দেশ প্রেমের চেয়ে উগ্রবাদ প্রকাশ পায়, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নি’ষিদ্ধ করা হলো।
জেলা আইনশৃং’খলা কমিটির সভায় উপস্থিত পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বলেন, ওয়াজের নামে ব্যাপক শব্দদূষণ হয়, যা কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ক্ষ’তিকর।
যে স্থানে মাহফিল আয়োজন করা হবে সেখানে অবশ্যই সাউন্ড সিস্টেমটি প্যান্ডেলের ভেতরে রাখার সি’দ্ধান্ত নেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।