× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহে নাটক “আর নয় আত্মহত্যা” মঞ্চস্থ

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নাটক “আর নয় আত্মহত্যা” রচনা ও নির্দেশনায় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পরিবেশনায় ও শোভা এনজিওর তত্ত্বাধানে ২৮ আগষ্ট’ থেকে ০১ সেপ্টেম্বর’২০১৬ পর্যন্ত ০৫ (পাঁচ) দিন ব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করা হয়।

নাটকে অভিনয় করেন অংকুরের ১৩ জন অভিনেতা ও অভিনেত্রী-মোঃ খসরুজ্জামান বাবু, মোঃ লিমন হোসেন, রোম্মান আহমেদ বিদ্যুৎ, মোঃ বিল্লাল হোসেন, ওহিদুজ্জামান অনিক, রোমান আহমেদ, সোহেল রানা, মোঃ রাব্বি, ফারলানা আক্তার এ্যানি, ঋতু খাতুন, শান্তা খাতুন, রমা চট্টোপাধ্যায় ও তাসলিমা আক্তার তিন্নি।

এই নাটকটি পরিবেশনের সময় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নাটকটি উপভোগকারী দর্শকগণ অভিমত ব্যক্ত করেন আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক নাটক “আর নয় আত্মহত্যা” ঝিনাইদহ জেলার আত্মহত্যা প্রতিরোধের জন্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, হাট-বাজারে এবং জনবহুল এলাকায় বেশি বেশি মঞ্চস্থ হওয়া প্রয়োজন। এটা ঝিনাইদহ জেলার জন মানুষের দাবী।


এ ক্যটাগরির আরো খবর..