কুমিরায় ভালোবাসার মঞ্চের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরায় ব্যতিক্রমধর্মী অরাজনৈতিক সংগঠন ভালোবাসার মঞ্চের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় তালার কুমিরা ইউনিয়ন পরিষদ কার্য্যালয় চত্বরে সংগঠনটির জেলা শাখার সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ভালোবাসার মঞ্চের জেলা সদস্য পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস.এম মফিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্বক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কুমিরা ইউপি সদস্য রুহুল কুদ্দুস, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আলাউদ্দীন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক খান হামিদুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম রাজু, আব্দুল্লাহ আল মামুন, গাজী রোকনুজ্জামান, ইউপি সদস্য সোহরব হোসেন, মুজিবর রহমান, সমাজ সেবক শফিকুল ইসলাম, সাংবাদিক সোহাগ, খলিলুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা এসময় ভালোবাসার মঞ্চের কার্যক্রম তুলে ধরে গরীব, অসহায় মেহনতি মানুষে পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। পাশাপাশি আমিত্বকে ভুলে কাধে কাদ মিলিয়ে কিভাবে সমাজকে বিনির্মাণের লক্ষ্যে ভালোবাসার মঞ্চ সংগঠনটি এগিয়ে যাবে তার উপর আলোচনা করেন। এছাড়া বক্তারা ভালোবাসার মঞ্চের প্রতি সমর্থন দিয়ে ভালোবাসার মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।