× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কুড়িগ্রামে” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা  প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনসহ কিছু এনজিও’র সহযোগিতায় আলোচনা সভা, র‍্যালী ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে দুর্যোগ প্রস্তুতি দিবসে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের এপি ম্যানেজার  নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ  আমজাদ হোসেনসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।
এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন। মহড়া শেষে সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, নারী সংগঠন, এনজিও সংগঠন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..