× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কুকুরের ডায়ালিসিস কেন্দ্র

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বেলগাছিয়ায় রাজ্য প্রাণী-মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিগগিরই গড়ে উঠতে চলেছে কুকুরের ডায়ালিসিস কেন্দ্র।

অভিযোগ রয়েছে, রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালটিতে পরিচিত এক পরিবারের পোষ্য কুকুরের ডায়ালিসিস করাতে উঠেপড়ে লেগেছিলেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি । রাজ্য মেডিক্যাল কাউন্সিল ও চিকিৎসক সংগঠন আইএমএ-র প্রধান হওয়ায় সরকারি হাসপাতালে তাঁর প্রতিপত্তিটাও  ব্যাপক। এর জোরেই মানুষের হাসপাতালে কুকুরের চিকিৎসা করানোর মতো বিস্ময়কর ও বিপজ্জনক উদ্যোগও কার্যকর করার বন্দোবস্ত প্রায় পাকা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ডাক্তারের আপত্তি ও সংবাদমাধ্যমে হইচইয়ের জেরে তা আর হয়ে ওঠেনি। তবে নির্মল মাজি হাল ছাড়েননি। বরং তখনই জানিয়ে দিয়েছিলেন, পশু হাসপাতালে কুকুরের ডায়ালিসিস যন্ত্র বসানো হবে। শুনিয়েছিলেন মনীষী-বাণী— ‘জীবে প্রেম করে যেই জন…।’

এ বার নির্মল মাজির পরিকল্পনার সূত্র ধরেই বেলগাছিয়ার প্রাণী বিশ্ববিদ্যালয়ে কুকুরের ডায়ালিসিস ইউনিট তৈরি হচ্ছে বলে রাজ্য পশু ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পূর্ণেন্দু বিশ্বাস বলেছেন, ‘আমাদের ক্যাম্পাসে কুকুরের ডায়ালিসিস কেন্দ্র তৈরি হবে। সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গে এই প্রথম।’

উপাচার্য অবশ্য এটিকে নির্মল মাজির পরিকল্পনা হিসেবে দেখতে রাজি নন। তার দাবি ‘এ আমাদের দীর্ঘ দিনের ভাবনার ফসল।’

তাঁর কথায়, ‘বিশ্ববিদ্যালয়ে কুকুরের ডায়ালিসিস কেন্দ্র, ইন্ডোর চিকিৎসাকেন্দ্র ইত্যাদি গড়তে ২০১৫-১৬ অর্থবর্ষের গোড়ার দিকে আমরা সরকারকে প্রস্তাব পাঠিয়েছিলাম। এটা কেন্দ্রীয় প্রকল্প। তবে প্রায় অর্ধেক দায়ভার রাজ্যের। রাজ্যকেই প্রস্তাব পাঠাতে হয়।’

উপাচার্য জানান, বেলগাছিয়ার ক্যাম্পাসে ডায়ালিসিস ইউনিটের পাশাপাশি কুকুরের জন্য চার শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও চালু হবে। উপরন্তু থাকবে বিশ শয্যার অন্তর্বিভাগ (ইনডোর), যেখানে পশুদের ভর্তি করে নিয়ে চিকিৎসা করা যাবে।

তিনি জানান, মালিকরা সাধারণত পোষ্যকে হাসপাতালে রেখে যেতে চান না। তাই এতদিন ইনডোর পরিকাঠামো সে ভাবে গড়ে ওঠেনি। ইদানীং অনেকে বুঝছেন যে, চিকিৎসার স্বার্থেই পোষ্যকে হাসপাতালে রাখা জরুরি।

রাজ্যের প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘সব ধরনের গৃহপালিত পশুর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বেলগাছিয়ায়। ডায়ালিসিস ইউনিটসহ কয়েকটি প্রকল্পে অর্থ বরাদ্দ হয়েছে। এ বার কাজ শুরু হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ডায়ালিসিস ইউনিটসহ অন্যান্য প্রকল্প বাবদ প্রাথমিক ভাবে রাষ্ট্রীয় কৃষিবিকাশ যোজনা থেকে ৫০ লক্ষ টাকা এসেছে। রাজ্য সরকার কিছু দেবে। টেন্ডার হয়ে গিয়েছে।

সূত্র : আনন্দবাজার


এ ক্যটাগরির আরো খবর..