রতি কান্ত রায়, কুড়িগ্রাম(প্রতিনিধি): শাপলা আমাদের জাতীয় ফুল গ্রাম বাংলায় কিছুদিন আগেও প্রচুর পরিমানে বিভিন্ন রঙ্গের শাপলা দেখা যেত। কিন্তু এখন আর আগের মত শাপলা ফুল চোখে পড়ে না।
গ্রাম গঞ্জে কালের পরিবর্তনে ফলে হারিয়ে যাচ্ছে আমাদের দেশের জাতীয় ফুল শাপলা। আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে এই নয়নাভিরাম ঝিলে ভাসা ফুল শাপলা যার বাংলা নাম হচ্ছে শাপলা। ইংরেজী নাম হচ্ছে Water lily , White lily, White lotus, মনিপুরী ভাষায় ভেলাম্বাল, তামিল ভাষায় কুমুদ, সংস্কৃত ভাষায় শালুক, বাংলায় নিরাম্বল, আসাম ভাষায় এই ফুলকে লাল ফুল বলা হয়। বাংলায় নীল শাপলা ফুলকে শালুক বা নীলকমল অার লাল শাপলা ফুলকে রক্তকমল বলা হয়।
শুধুমাত্র বাংলাদেশেরই জাতীয় ফুল শাপলা নয় শ্রীলংকারও জাতীয় ফুল শাপলা। শ্রীলংকায় জাতীয় ফুলকে বলা হয় নিল -মাহানেল। থাইল্যান্ড ও মায়ানমারেও এই ফুল পুকুর ও বাগান সাজাতে খুবেই জনপ্রিয়।
ইয়েমেন, তাইওয়ান ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের পুকুর ও হ্রদে দেখা যায়। গ্রীক দার্শনিক প্লোটো ও এরিস্টটল এর শিষ্য থিওউফ্রস্টাস বলেছেন- এটা একটি জলজ উদ্ভিদ যা প্রায় ৩০০ খৃস্টপূর্ব পুরোনা।
শাপলার বৈজ্ঞানিক নামঃ Nymphaea Nauchally বাংলাদেশের আবহাওয়ায় সাধারণরত ৫ প্রকার শাপলা দেখা যায়। শাপলা গুলো হচ্ছে সাদা, লাল, বেগুনী, হলুদ ও নীল রঙের।
এদের মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ কারণে নদী-নালা, খাল-বিলে বিশেষ করে স্রোতবিহীন জলাসয়ে শাপলা ফুলে-ফুলে ছেয়ে থাকে। যেখানে সেখানে পাওয়া যায় এজন্য অনেকেই শাপলা ফুলের কদর দিতে জানে না। জলে ফুটে থাকে কিন্তু এর আত্মীয়তা মাটির সাথে যুক্ত থাকে। ফলের মত এতােও কাব্রোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য উপাদান রয়েছে।
দরিদ্র মানুষ বিলের পানিতে অযর্ত্নে লালিত এই খাদ্য সংগ্রহ করে পুড়িয়ে বা সেদ্ধ করে খেত সেময় শাপলা ফুলকে নিয়ে ধাধা বলতো হরির উপরে হরি বসে চায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। গ্রাম বাংলার আনাচে কানাচে ডোবায় ও খাল-বিলে সচারাচর দেখা যেত ঐ জলে ভাসা ফুল শাপলা।শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা শাপলা বাংলাদেশর জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। এছাড়াও বাংলাদেশর টাকা, পয়সা, দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আকাঁ থাকে। তবে অবহেলা ও অযর্ন্তে আর কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণে কীটনাশক ও রাসায়নিক ব্যবহারের কারণে বাংলাদেশর শাপলা হারিয়ে যাওয়ার উপক্রম প্রায়।
কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকায় এখন আর সাদা, লাল, ধরণের শাপলা দেখা যায় না। কিন্তু কিছুটা লাল ও সাদা শাপলা দেখা যায়। বেগুনি ও নীল শাপলা প্রায় হারিয়ে যেতে বসেছে দিনদিন। যেখানে পানি জমে থাকে সেখানেই প্রাকৃতিকভাবে শাপলা ফুল ফোটো, ছোদের খুব প্রিয়। ছোটরা শাপলা ফুল তুলে শাপলা ফুলের মালা তৈরী করে গলায় পড়তো আবার শাপলার ড্যাগ শিশুদের প্রিয় খাবার এবং গ্রামগঞ্জের লোকেরা ড্যাপ দিয়ে খুবই সহজে ভেজে মোয়াসহ বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার তৈরী করতো।
গ্রামবাংলার মানুষের কাছে সবজি হিসেবেও খুবই জনপ্রিয় শাপলা। অনেকে আবার শাপলা তুলে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করে থাকতো। এছাড়াও শাপলার অনেক ঔষধিগুণ রয়েছে। শাপলা ফুল দিনের বেলা ফুটে এবং সরাসরি কান্ড ও মূলের সাথে যুক্ত থাকে। পাতার সাইজ ২০-২৩ সে.মি. এবং এদের ব্যাপ্তি ০.৯-১.৮ মি. এই ফুলে ৪ থেকে ৫টি বৃতি থাকে এবং ১৩ থেকে ১৫টি পাপড়ি থাকে। ফুলগুলো দেখতে তারার মতো মনে হয় অনেকটা। কাপের সমান বৃতিগুলো ১১-১৪ সে.মি. হয়ে থাকে। বছরের সবসময় শাপলা ফুল ফুটতে দেখা যায়।
তবে বর্ষাকালে ও শরৎ মৌসুমে এই উদ্ভিদ জন্মের
শ্রেষ্ঠ সময়। এক দর্শক আগেও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে প্রচুর পরিমাণে শাপলা ফুল দেখা যেত। তখন পুকুর খাল-বিল ও জলাশয়গুলো লাল, সাদা, গোলাপী, বেগুনী, নীল ও বিরল প্রজাতির হলুদ শাপলা ফোটার কারণে চারিদিকে নয়নাভিরাম প্রকৃতির দৃশ্যে পরিনত হতো কিন্তু বর্তমানে সাদা প্রজাতির শাপলাফুল গুলো বিভিন্ন জায়গায় দেখা গেলেও দেখা যাচ্ছে না নাল, নীল বেগুনী ও গোলাপী শাপলা। এসব শাপলা ফুল হারিয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে বলে নানানজনের নানান মত বা অভিযোগ রয়েছে।
নদ-নদীর নাব্যতা হ্রাস। খাল-বিল ও জলাশয় ভরাট করে কৃষি জমি তৈরী ও ঘর বাড়ী নিমান। আবার ফসলী জমিতে অধিক মাত্রায় কীটনাশক ব্যবহার এবং জলবায়ুর পরিবর্তনে কারণে আমাদের দেশের জাতীয় ফুল শাপলা হারিয়ে যেতে বসেছে।
এক সময় বিলে-ঝিলে পুকুরে বর্ষা মৌসুমে নানা রঙের শাপলা ফুলের বাহারী রূপে মানুষের নয়ন জুড়িয়ে যেত। এখন আর বাহারী রূপ গ্রাম বাংলায় আর দেখা যাচ্ছে না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা।
এ ক্যটাগরির আরো খবর..