× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

কালীগঞ্জের বলরামপুর গ্রামের ৭৫ পরিবার পেল বিদ্যুৎ

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের ৭৫টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেলেন।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এ সংযোগের উদ্বোধন করেন। বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে গ্রামের ঈদগাঁ ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু অহম্মেদ রনি লস্কারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সহকারি মহা ব্যবস্থাপক সূর্য নারায়ন ভৈামিক। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, জেলা পল্লী বিদ্যুত সমিতির সদস্য আব্দুল গাফ্ফার,স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমূখ।

উদ্বোধক ও প্রধান অতিথির বক্তৃতায় এমপি আনার বলেন, সরকারের উন্নয়নের অংশ ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামে গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দিয়ে চলেছি। ২০১৯ সালের মধ্যে আমার গোটা নির্বাচনী এলাকা বিদ্যুতায়িত হবে। দল মত নির্বিশেষে আমি সকলের জন্য কাজ করছি । তিনি আরো বলেন, শহরের সুযোগ  সুবিধা গ্রামে গ্রামে পৌঁছিয়ে দেয়ার জন্য সরকার বদ্ধ পরিকর ।


এ ক্যটাগরির আরো খবর..