× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

কালীগঞ্জের ‘জনহিতৈষী সংগঠন কল্যাণ’ এর রজত জয়ন্তী উৎসব পালিত

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৪ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে ‘জনহিতৈষী সংগঠন কল্যাণ’ রজত জয়ন্তী উৎসব পালন করেছে।

শনিবার সকালে উপজেলার ভাটাডাঙ্গা স্কুল মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ময়েনউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, কল্যাণের সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, সাবেক যুগ্ম সচিব প্রভাত কুমার দাস, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক আনোয়ারুল ইসলাম মন্টু, অধ্যাপক চন্ডিপদ সাহা। অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত।

উল্লেখ্য, ১৯৮৪ সালে কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল রায়গ্রাম, নিয়ামতপুর ও মালিয়াট ইউনিয়নে শিক্ষার উন্নয়নে গ্রাজুয়েটদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। দীর্ঘ পথচলায় সংগঠনটি কয়েক’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও অর্থসহায়তা দিয়ে শিক্ষাজীবন মসৃণ ও সুন্দর করতে ভূমিকা রেখেছে। বর্তমানে সংগঠনটির প্রায় ৩শ  সদস্য নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।


এ ক্যটাগরির আরো খবর..