× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অঙ্গীকার  আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

কালীগঞ্জে ৫ দিন ব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ৫ দিন ব্যাপী ২৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। শনিবার সকালে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন হয়। এতে উপজেলার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপার অংশগ্রহণ করেন।

শনিবার থেকে শুরু হওয়া স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স চলবে আগামী বুধবার পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হাসান টিপু, স্কাউটসের সেক্রেটারি মনোয়ার হোসেন অসিম, স্কাউটসের সাবেক সেক্রেটারি ও মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, জেলা কমিশনার আবু বক্কর, ট্রেইনার দিদার হোসেন,জেলা স্কাউটস লিডার জাহিদুল ইসলাম, এএলটি শেখ রুহুল আমি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..