× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

কালীগঞ্জে শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ টকা বিতরণ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২ জুলাই, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ১১নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদ চত্তরে ৫০ জন শিক্ষক কর্মচারী প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন।

এছাড়া ইউনিয়নের ২৫০ জন চা দোকানী ও সেলুন কর্মচারীর প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়। টাকা বিতরণের সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও ৪নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু। উপজেলার ১১ ইউনিয়নের এই টাকা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নে শিক্ষক কর্মচারী ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান সাংসদ আনার।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষকে সহযোগীতা করা হচ্ছে। তার অংশ হিসাবে আজ ইউনিয়নের ৫০ জন শিক্ষক কর্মচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই নগদ টাকা বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..