কালীগঞ্জে মুক্তিযোদ্ধা ”ক” প্রতিবেদনের পূর্ণঃ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন

কালীগঞ্জে মুক্তিযোদ্ধা ”ক” প্রতিবেদনের পূর্ণঃ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন

কালীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক ”ক” শ্রেনীর প্রতিবেদনের পূর্ণঃ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাগজপত্র যাচাই বাছাই করেন মুক্তিযোদ্ধা পূর্ণঃ বাছাই কমিটির সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।

উক্ত বাছাই কার্যক্রমে আরো অংশগ্রহন করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সী, সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক শাহাজান আলী বিপাশ ও মুক্তিযোদ্ধা সুবল কুমার দাস।

যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ইউএনও সাদিয়া জেরিন জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রেরিত পত্রে কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়নের ”ক” প্রতিবেদনের ৯৬ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র পূর্ণঃ বাছাইয়ের নির্দ্দেশনা আসে। এরই আলোকে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে ৩ টা পর্যন্ত সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা সাক্ষীগনের উপস্থিতিতে বাছাই কার্যক্রম করা হয়।

এ সময়ে ’ক” প্রতিবেদনের মুক্তিযোদ্ধাদের পূর্বের দেওয়া দরখাস্ত ও যুদ্ধকালীন সময়ের সকল প্রমানাদির কাগজপত্র দেখা হয়। এ বাছাই কার্যক্রম অনুষ্টানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারগন সহ সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা সদস্যগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।