শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান -খাদ্যমন্ত্রী

শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান -খাদ্যমন্ত্রী

আমাদের একজন শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। জীবনের মায়া ভুলে তিনি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে আজ খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। নিজের সুখের কথা চিন্তা করে রাজনীতি করেননি। তিনি দেশের মানুষকে ভালোবেসে সততা আর নিষ্ঠার সঙ্গে সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে ব্রতী হয়েছেন। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে তাঁর লক্ষ্য অর্জনে সর্বাত্মক সাহায্য করা।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভূমিকায় করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিলো। চলমান বৈশ্বিক মন্দায় কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি। তাঁর সময়োপযোগী নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্বদরবারেও। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় সবসময় সচেষ্ট আছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেন এবং ফুড প্রকিউরিং ও মনিটরিং ইউনিটের মহাপরিচালক মোঃ সহিদুজ্জামান ফারুকীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন মন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।