ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত নাম এক মহিলা ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার কাশিপুর রেলষ্টেশনের সমনে মসজিদের পাশের পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বয়স অনুমানিক ৬০ বছর।
কাশিপুর রেলষ্টেশন পাড়ার চৈতান্ন দাস জানান, সকাল ১০টার দিকে রেলষ্টেশন সমনে মসজিদের পাশের পুকুর পাড়ে মোবাইলে কথা বলছিল এমন সময় তিনি লাসটি দেখতে পান। পরে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়।
কাশিপুর রেলষ্টেশন পাড়ার বাসিন্দা মহিরুদ্দিন শেখ বলেন, এক জন বৃদ্ধ মহিলা যশোর থেকে ট্রেনে প্রায় কালীগঞ্জ আসতো ভিক্ষা করার জন্য। কিন্তু তিনি তার নাম ঠিকানা জানে না।
কালীগঞ্জ থানা অফিসার ইন-চর্জ (ওসি) মিজানুুর রহমান খান বলেন, বৃদ্ধ মহিলার লাশ পুকুেরর ভিতর পড়ে আছে স্থানীয়দের এমন সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি আরো বলেন, বৃদ্ধ মহিলা ঐএেলাকায় ভিক্ষা করতো। তার গায়ে আঘাতের কোন চিহৃ নাই। ময়না তদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে। এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


