× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজন স্বেচ্ছাস্বেবী সংগঠনের মিলনমেলা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
স্বেচ্ছাস্বেবী সংগঠনের মিলনমেলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ কালীগঞ্জে সকল স্বেচ্ছাস্বেবী সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সবুজ দেশ নিউজ ও সবুজ বাংলা রেস্টুরেন্টের উদ্যাগে কালীগঞ্জের সকল সেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

লায়ন বি, এম সাইদুজ্জামান সবুজের সভাপতিত্বে শনিবার দুপুরে হাঙ্গার বলিদাপাড়া চিত্রা নদীর পাড়ে উদ্বোধন আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পেীরসভার প্যালেন মেয়র মনিরুজ্জামান রিংকু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও ফায়ার সর্ভিসের ষ্টেশন কর্মকর্তা শেখ মামুন উর রশিদ। মিলন মেলাতে কালীগঞ্জের প্রায় ২৫ টি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রে মিলিত হন।

সেচ্ছাসেবী সংগঠক আল-মাসুমের সার্বিক তত্বাবধানের অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, কোলাবাজার উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান ও দোয়েল মুক্ত স্কাউটের সভাপতি আব্দুল আলিম প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত মিলন মেলাতে অংশগ্রহনকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে, এক্স ক্যাডেট অর্গানাইজেশন (ইকো), হিলফুল ফুজুল যুব সংগঠন, পাতিবিলা মানব কল্যাণ ট্রাষ্ট, ইয়াংস্টার ক্লাব, ১ টাকায় জীবন ফাউন্ডেশন, কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, রৌদ্দুর স্বেচ্ছাসেবী সংগঠন, ঈশ্বরবা মানব কল্যাণ ট্রাষ্ট, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার, দোয়েল মুক্ত স্কাউটস গ্রুপ, প্রত্যাশা ২০২১ ফোরাম, আলী নদবী ফাউন্ডেশন, উন্নয়ন ফোরাম, কাসেমিয়া ফাউন্ডেশন, স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন,ব্লাড ব্যাংক অব ঝিনাইদহ, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা), ডিপ্লোামা ইঞ্জিঃ অ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ কালীগঞ্জ থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কালীগঞ্জ প্রেসক্লাব, সবুজদেশ নিউজ প্রত্যেকটি সংগঠনের আলাদা আলাদা স্টল রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..