× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কালীগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ৯ জনের মৃত দেহ উদ্ধার, আহত ৩০

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
ট্রাক সংঘর্ষে ৯ জনের মৃত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঢাকা -খুলনা মহাসড়কের ঝিনাইদহ কালীগঞ্জে যাত্রীবাহী বাস ট্রাক সংঘর্ষে শিশুসহ ৯ এ পর্যন্ত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ওই বাসের আহত ৩০ জন যাত্রীকে কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। কালীগঞ্জের ফায়ার সার্ভিস , বারোবাজার হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলার বারোবাজার তেলপাম্পের সামনে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ২ জন মহিলা ১ টি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার পৌছে উদ্ধার কাজে সহযোগীতা করছেন। তিনি একটি পিকআপ ভ্যানে মৃতদেহ নিয়ে ইতোমধ্যে কালীগঞ্জ হাসপাতালে পৌচছেন। সেখানে দাঁড়িয়ে মৃতদেহ শনাক্তের কাজ চালাচ্ছেন। প্রায় ঘন্টা ব্যাপি উদ্ধার তৎপরতা চলেছে। সড়কের সকল যান চলাচল ২ ঘন্টা বন্ধ ছিল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডঃ মামুনুর রশিদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী গড়াই বাস যার নাম্বার ঢাকা মেট্রো ব- (১১০২১৪) কুষ্টিয়ার উদ্দেশ্য যাচ্ছিল। বাসটি ঝিনাইদহ যশোরের মাঝখানে বারোজার তেল পাম্পের নিকটে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় দ্রুতগামী গড়াইবাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উপরেই আড়াআড়ি ভাবে উল্টে পড়ে। এ সময় বাসের সকল যাত্রীই রক্তাক্ত আহত হয়। আহতদের চিৎকারে একাবাসী এগিয়ে আসে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মি ও স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে পৌছে বাসের মধ্য থেকে এ পর্যন্ত ৩০ /৩৫ জনকে উদ্ধার করে কালীগঞ্জ ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করে। এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ অনার্সের একটি পরীক্ষা ছিল। কাজেই নিহতদের মধ্যে কোন শিক্ষার্থীও থাকতে পারে। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন এ সড়কের গড়াই বাসগুলো বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাত্রী বহন করে আসছে। যে কারনে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটেই চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..