× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
কালীগঞ্জে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর গৃহকর্মি ধর্ষণ মামলার পালাতক আসামি মশিয়ার মাতুব্বর (৩৫) কে জেলার হরিনাকুন্ডু উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত মশিয়ার মাতুব্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাকলাশ গ্রামের ছাদেক মাতুব্বরের ছেলে।

উল্লেখ্য, গত ৩-৯-২০২৩ তারিখে উপজেলার রঘুনাথপুর গ্রামে ধর্ষিতার বাড়িতে গিয়ে কাজের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় মশিয়ারের বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ বাড়ির গৃহকর্মী (৪৫) কে ধষন করে। ঘটনা জানাজানি হলে আসামি এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষিতার ছেলে একই দিনে কালীগঞ্জ থানায় বাদি হয়ে মামলা করে। এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযানে মাঠে নামে। ইতিমধ্যে ঝিনাইদহ পুলিশ সুপার মো: আজিম-উল-আহসানের নির্দেশনায় ভিক্টিমকে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবার রহমান মিনে জানান, ধর্ষিতার ছেলে মামলার পরপরই আসামীকে গ্রেফতারে অভিযান অব্যহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযূক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ৮/৯/২০২৩ তারিখে দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় জেলার হরিণাকুন্ড উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী মশিয়ার মাতুব্বরকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..