× Banner
সর্বশেষ
বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে দিবালোকে কমান্ডো ষ্টাইলে মহিলা এনজিও কর্মীর টাকার ব্যাগ ছিনতাই

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
jhinaidah

ঝিনাইদহ কালীগঞ্জে দিনের বেলাতে কমান্ডো ষ্টাইলে চলন্ত ভ্যানগাড়ী থেকে স্বপ্না খাতুন নামে এক মহিলা এনজিও কর্মীর টাকার ব্যাগ ছিনতাই হয়েছে। ছিনতাই কারিরা টাকার ব্যাগ ছিনিয়ে নেবার সময ভ্যান থেকে রাস্তার উপরে ছিটকে পড়ে ওই এনজিও কর্মী আহত হন। বুধবার সকাল নয় টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা সড়কের পাইকপাড়া গ্রামে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। তার ব্যাগে অফিসের ৩৪ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিল। আহত স্বপ্না খাতুন সৃজনী বাংলাদেশ কালীগঞ্জ অফিসের একজন ক্রেডিট অফিসার। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ভ্যানে চড়ে ওই নারী পাইকপাড়া গ্রামে আসছিলেন। এ সময় পালসার মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী ওই নারীর কাধে থাকা টাকার ব্যাগটি ধরে টান মারে। এতে চলন্ত ভ্যান থেকে ওই নারী রাস্তার উপর পড়ে যান। এটি যে দূর্ঘটনা কি না তা কেউ বুঝে উঠার আগেই ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

ভূক্তভোগী এনজিও কর্মী স্বপ্না খাতুন জানায়, প্রতিদিনের ন্যায় তিনি সকালে অফিস থেকে বের হয়ে কিস্তি আদায়ের জন্য ভ্যানযোগে পাইকপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে একটি পালসার মোটরসাইকেলে দুই ছিনতাইকারী তার পিছু নেয়। ভ্যানটি পাইকপাড়া গ্রামের মিজানুর রহমানের বাড়ীর সন্মুখে পৌছালে ছিনতাইকারীরা তার বাম কাঁধে ঝোলানো টাকার ব্যাগটি টান মারে। এ সময় তিনি চলন্ত ভ্যান থেকে পড়ে বাম হাতে আঘাতপ্রাপ্ত হন। ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তার ব্যাগে অফিসের ৩৪ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিল।

কালীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবির জানান, ছিনতাই ঘটনা শোনার পর পরই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..