× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

কালীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১ মার্চ’২০১৬ঝিনাইদহের কালীগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সমাপনী অনুষ্ঠান হয়।

এ উপলক্ষ্যে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলার এডিসি (রাজস্ব) খলিল আহম্মেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো. আকরামুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি মোশাররফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দঃ শরিফা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, কৃষাণী মর্জিনা খাতুন প্রমুখ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ স্টলদাতা, কৃষি ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ সাংবাদিক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


এ ক্যটাগরির আরো খবর..