× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
Remove term: শীর্ষক অনুষ্ঠান করলেন জামায়াত প্রার্থী শীর্ষক অনুষ্ঠান করলেন জামায়াত প্রার্থী

জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক এক অনুষ্ঠান করলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওঃ আবু তালিব। বুধবার বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী স্কুল মাঠে তিনি সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মুখোমুখি হন। এ সময় তিনি উপস্থতি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়াও তিনি এম পি নির্বাচিত হলে জামায়াত আগামীতে এ আসনের উন্নয়ন কর্মকান্ড, নানান সমস্যা দুরীকরন ও সাধারন মানুষের পাশে থেকে সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের অঙ্গিকার ব্যাক্ত করেন।

অঙ্গিকারগুলির মধ্যে রয়েছে – স্বাস্থ্যসেবা, শিশু হাসপাতালের কার্যক্রম জোরদার ও চিত্রা নদীর উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, পরামর্শ ও অভিযোগ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ সুগারমিল সংস্কার, জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলের কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ ও সামাজিক বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ, নারীর ক্ষমতায়ন. ভাতা প্রদানে ঘুষমুক্ত ব্যবস্থা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারসহ ১৫ টি সেবামুলক কাজের অঙ্গিকার ব্যাক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..