× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

কালীগঞ্জে আবারও স্থানীয়ভাবে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন মেয়র আশরাফুল আলম আশরাফ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
মেয়র আশরাফুল আলম আশরাফ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বাছাইয়ে জেলা আলীগের নির্দেশে কালীগঞ্জ পৌর আলীগের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সংগঠনটির ভূষন রোডস্থ কার্যালয়ে  দলটির নীতি নির্ধারনী ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, সাংগাঠনিক সম্পাদক এ্যাড- মতিয়ার রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যা শিবলী নোমানীসহ উপজেলা ও পৌর আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সকল ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার সকল গ্রাম ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফ, আ’লীগ নেতা এ্যাড- মতিয়ার রহমান মতি,জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সোহেল,রেজ্উাল ইসলাম রেজা কাউন্সিলর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষযক সম্পাদক প্রশান্ত খাঁ দলীয় মনোনয়ন চেয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। এরপর সিনিয়র নেতৃবৃন্দের দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকল নেতৃবৃন্দের কণ্ঠভোটে স্থানীয়ভাবে আগামী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আশরাফুল আলম আশরাফের নাম পুনরায় ঘোষনা করা হয়। সভায় দলীয় এ সিদ্ধান্ত রেজুলেশনের মাধ্যমে তার নাম জেলা আ’লীগ ও কেন্দ্রিয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..