× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

কালীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলন ঝুঁকির মুখে মস্তবাপুর গ্রামের কয়েকটি পরিবার

admin
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ জানুযারী’ ১৮ঃ  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর গ্রামের একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন নিয়ামতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বর মোহিত হোসেন। তিনি এই পুকুর থেকে প্রতিমাসে প্রায় ৫ লক্ষ টাকার বালু বিক্রয় করছেন বলে জানা গেছে। ইতি মধ্যে পুকুর পাড় ধ্বসে পড়া শুরু হয়েছে। এ ভাবে ম্যসিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ধ্বসে পড়ার ভয়ে পার্শ্ববর্তী জমির মালিক ও বসতিরা চরম আতঙ্কের মধ্যে বসবাস করছে।

মস্তবাপুর গ্রামের মৃত আলীম ম-লের ছেলে নওয়াব আলীসহ একাধিক ব্যক্তি জানান, পুকুরের প্রকৃত মালিক মহিন্দ্র সরকার ও তার ছেলে নিতাই পদ সরকার। নিতাই পদ সরকার মারা গেলে তার দুই ছেলে আনন্দ সরকার ও বাসুদের সরকার পুকুরসহ তার প্রায় ৭ বিঘা জমি ২০১১ সালের ২৪ জুন মস্তবাপুর সার্ব্বজনীন পূজা কমিটির সম্পাদক বরাবর লিখিতভাবে একটি ষ্ট্যাম্প করে দিয়ে যান। ষ্ট্যাম্পে শর্ত থাকে যে, উক্ত সম্পত্তি পূজা কমিটি দেখাশোনা করবে। আরো শর্ত দেন যে, অত্র জমি যখন ফেরৎ চাওয়া হবে তখন পক্ষে সম্পাদক বা মন্দির কমিটি জমির মালিককে হস্তান্তর করবেন।

জানাগেছে, হস্তান্তরের পর জমি মন্দিরের উন্নয়নের কাজে ব্যবহারের জন্য মস্তবাপুর গ্রামের কিদাম মালোর ছেলে মদন মালো উপর দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়। ওই সময় সাবেক এমপি আব্দুল মান্নানের লোকজন উক্ত পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে গেলে এলাকাবাসী গ্রামের ক্ষতি হবে ভেবে তাদের কে বালু উত্তোলন করতে বাধা দেয়। কিন্তু মহিত হোসেন মেম্বর হওয়ার পর বর্তমান এমপি আনার ও জেলা পরিষদের চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে তার লোকজন নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। এই মহিত মেম্বরের সাথে আছে ইসলাম মেম্বর, জসিম ও উপায়সহ আরো বেশ কয়েকজন।

গত ২৭ ডিসেম্বর নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় বর্তমান এমপি আনোয়ারুল আজীম আনার সাহেবের নিকট এলাকাবাসী মৌখিক ভাবে অভিযোগ দিলে এমপি সাহেব এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। এ বিষয়ে তিনি নিজে কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। কিন্তু সব কিছুকে বৃদ্ধা আঙুল দেখিয়ে মোহিত মেম্বর অবৈধভাবে এখনো বালু উত্তোলন করে যাচ্ছেন। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বালু উত্তোলনকারী ওয়ার্ড মেম্বর মোহিত জানান, জমির মালিক আমার নামে ষ্ট্যাম্প করে দিয়েছেন। ষ্ট্যাম্পটি দেখতে চাইলে তিনি নানান তালবাহানা করেন।

জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর জানান, আমার ইউনিয়নের সম্পদ,বালু যদি তোলা হয় তাহলে পার্শ্ববর্তী জমি ও বসতিরা ক্ষতিগ্রস্থ হবে। এভাবে এলাকাবাসীর ক্ষতি হোক এটা আমি চাই না।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যাদব সরকার জানান, বিষয়টা আমার জানা নাই। আমি প্রযোজনীয় ব্যবস্থা নিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..