× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

কালীগঞ্জ উপজেলা পরিষদের মধ্যে ছুরিকাঘাতে নারী কর্মী জখম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

ঝিনাইাদহ প্রতিনিধি ॥ প্রকাশ্য দিবালোকে ঝিনাইদহের কালীগঞ্জে বখাটে সাবেক স্বামীর ছুরিকাঘাতে উপজেলা একটি বাড়ি একটি খামার ( পল্লী সঞ্চয় ব্যাংক) এক নারী কর্মী জখম হয়েছে। এ ঘটনায় আয়াতুল্লাহ বেহেস্তী নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আহত নারী কর্মী হলেন শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে জান্নাতুল নাহার।

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের মধ্যেই এ ঘটনা ঘটে। আহত জান্নাতুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরি মারা দূর্বৃত্ত আয়াতুল্লাহ বেহেস্তী চাপাইনবাবগঞ্জ জেলার শিবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

একটি বাড়ি একটি খামার( পল্লী সঞ্চয় ব্যাংক) কর্মী পলাশ কুমার জানান, বেলা সাড়ে ১১ টার দিকে আয়াতুল্লাহ বেহেস্তী তার সহকর্মী জান্নাতুল নাহারের সাথে অফিসে দেখা করতে আসে। এক পর্যায়ে তারা অফিসের বাইরে বারান্দায় গেলে জান্নাতুলকে ধারালো ছুরি দিয়ে মুখে,পিঠে আঘাত করে। এতে সে জখম হয়। পরে অফিসের লোকজন বেরিয়ে এসে আয়াতুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং জান্নাতুল নাহারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত জান্নাতুল নাহার জানান, গত ৭ বছর আগে তাদের দ’ুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে নানা ভাবে নির্যাতনের কারনে চলতি মাসে সে আয়াতুল্লাহকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার অফিসে আসে এবং বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো কোন কিছু দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে ।

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, চুরি মারা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত জান্নাতুল নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..