× Banner
সর্বশেষ
বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী

কালচাদঁ মন্দিরে দুঃসাহসিক চুরি ৪ লক্ষাধিক টাকার সামগ্রী খোয়া

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্রী শ্রী কালাচানঁ জিউড় আখড়ায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।

চুরেরা এ সময় মন্দিরের কলাপসিবল গেইট এবং দরজার দুটি তালা ভেঙ্গে কে বা কারা ভেতরে প্রবেশ করে ৯টি স্বর্নের তুলসি পাতা,১টি স্বর্নের লকেট,১টি স্বর্নের চেইন,স্বর্ন ও রুপার ১টি বাশি, ৩টি পিতলের গোপাল মুর্তি,৭টি রুপার চুড়া,৮কেজি ওজনের ১টি পিতলের ঘন্টা,২ জোড়া শংখ,নগদ টাকার দানবাক্স্র এবং অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়।

পরদিন গতকাল শনিবার সকালে চুরির ঘটনাটি আখড়ার সেবায়েত কংকন গোস্বামীর নজরে আসলে তিনি সাথে সাথে নবীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন,সেকেন্ড অফিসার শামসুল ইসলাম,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় মন্দিরের সেবায়েত কংকন গোস্বামী,সাবেক মেম্বার নীলকণ্ট রায়,বর্তমান মেম্বার নুরুল হক,অরবিন্দু দাশ,কৌশিক পাল,নৃপেন্দ্র পাল,মহেন্দ্র রায়, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশ,সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়,সুব্রত পাল,বিজয় দাশ,নিকু দাশসহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মন্দিরের সেবায়েত কংকন গোস্বামী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রামের লোকজন জানান প্রায় দিনই রাত ১/২ টার সময় কিছু যুবক রাস্তা দিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে ।

ধারনা করা যাচ্ছে এসব যুবকরা সংঘবদ্ধভাবে বিভিন্নভাবে নেশাগ্রস্থ হয়ে চুরিসহ অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। উল্লেখ্য কিছুদিন পুর্বেও ঐ গ্রামের শ্মশানকালী মন্দিরের তালা ভেঙ্গে রাতের আধারে কে বা কারা মুর্তি ভাংচুর করে দানের টাকার বাক্স্র চুরি করে নিয়ে যায়। এভাবে বাড়ীর ভিতরে রক্ষিত মন্দিরে চুরির ঘটনায় গ্রামের সংখ্যালঘু লোকজনের মাঝে আতংক বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..