× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
বিজ্ঞান মেলা উদ্বোধন 

ঁবিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ৩০ জানুয়ারী মাদারীপুরের কালকিনি  উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয়বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে কালকিনি উপজেলা মিলনায়তনে দুইদিন ব্যাপী (৩০-৩১জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২৪ এর উদ্বোধন করা হয়।
মেলা উদ্বোধন করেন কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাসের সভাপতিত্বে কালকিনি উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার স্বপ্না খানমের সঞ্চলনায়  উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান , কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান , কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ মাসুম হোসাইন,  কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরন, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনসহ আরও অনেকে।
দুইদিন ব্যাপী (৩০-৩১ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবংবিজ্ঞান মেলা-২০২৪ এর ১১টি অংশ গ্রহন করছে। মেলায় প্রধান অতিথি, সভাপতি  ও বিশেষ অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..