মাদারীপুর প্রতিনিধি ঃ নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক, নৌকা আওয়ামী লীগের প্রতিক, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, নৌকা শেখ হাসিনার প্রতিক। কাজের আমাদের সম্মান রেখে চলা উচিৎ।
নৌকা আদর্শের প্রতিক। নৌকার সাথে বেইমানী করা যাবেনা। মাদারীপুরের কালকিনি উপজেলার ল²িপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ এমপি এ কথা বলেন।
আজ শুক্রবার দুুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ১৬৫ নং সরদার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
আলহাজ¦ মোঃ মশিউর রহমান সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিলুর রহমান সোহাগ তালুকদার,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, মাদারীপুর জেলা নির্বাহী প্রকৗশলী মোঃ বাবুল আক্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসনে মাস্টার,যুগ্ন সম্পাদক মোঃ লোকমান হোসেন সরদার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা আওয়ামী লীগ সহ ইউনিয়ন সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য ড. আবদুস সোবাহান গোলাপ এমপি আরও বলেন, তলাবিহীন ঝুড়ি এই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। সারা বিশ্বের নেতার আজ বলে কি হচ্ছে বাংলাদেশে, শেখ হাসিনার কাছে কি এমন জাদুর কাঠি রয়েছে, কি ম্যাজিক আছে যে একটি স্বল্প উন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নয়ন ঘটিয়ে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। এটা সম্ভব হয়েছে দেশ প্রেমের জন্য। শেখ হাসিনা দেশকে ভালবাসে, দেশের মানুষকে সন্তানের মত ভালবাসে।



