যশোর সেনানিবাসের গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ১ম ধ্রুব রুদ্র গলফ টুর্নামেন্ট

যশোর প্রতিনিধিঃ যশোর সেনানিবাসের গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ১ম ধ্র“ব রুদ্র গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন পিএসসি এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টূনামেন্টের উদ্বোধনকালে ধ্র“ব রুদ্র কনস্ট্রাকশন স্বত্বাধিকারী স্বপন চৌধুরীসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে ১৩ জন জুনিয়র, ১৫ জন মহিলাসহ মোট ৮৮ জন গলফার অংশ নেন। সন্ধ্যায় গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করবেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন পিএসসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।