মেহের আমজাদ,মেহেরপুর (২৬-০২-১৭) মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হরাইজন টেকনো লিমিটেডের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লীগে মেহেরপুর বিশ্বাস ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর বিশ্বাস ক্রীড়া চক্র ২৫-২২, ২৫-১৯ সেটে পিরোজপুর জনতা ক্লাব ও লাইব্রেরীকে পরাজিত করে।



