× Banner
সর্বশেষ
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি

কালকিনিতে প্রাথমিক শিক্ষক সমিতির ৭দফা দাবীতে কর্মবিরতি পালন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ৭দফা দাবী বাস্থবায়নের লক্ষে সারা দেশের ন্যায় কালকিনি উপজেলা শাখার শিক্ষকদের কর্মবিরতি পালন।

শনিবার ১৯ সেপ্টেম্বর ২০১৫খ্রিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার আয়োজনে কালকিনি মডেল সরকারী প্রাথমীক বিদ্যালয়ের সভাকক্ষে অবস্থান করে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রথা বহাল, প্রধান শিক্ষকদের ২য় শ্রেনীতে উন্নিত স্কেলের বেতন নির্ধারণের জটিলতা নিরসন সহ ৭দফা দাবী বাস্থবায়নের লক্ষে ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০১৫খ্রিঃ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা করে কর্ম বিরতি পালন করাসহ আগামী ২১ সেপ্টেম্বর ২০১৫খ্রিঃ পুর্নদিবস কর্মবিরতি পালনের ঘোষনা দেন বক্তারা। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমীক শিক্ষক সমিতি কালকিনি উপজেলা শাখার সভাপতি জনাব মো. নিজাম উদ্দিন ঢালী, সাধারন সম্পাদক মো. ছরোয়ার হোসেন, অর্থ সম্পাদক বি.এম সারোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসরাত জাহান রিক্তা, শিক্ষকনেতা মো. জসিম উদ্দিন, মো. ইলিয়াছ হোসেন,  ওবায়দুর রহমান, মহসিনা মনি, কামরুন্নাহার, সাহানা, রুনা, জুবাইদা সুলতানা, মাহমুদা ও ফারহানা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..