× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ও ক্ষুদ্র মেরামতের কাজে অনিয়ম ও লুটপাটের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০২২
অনিয়ম ও লুটপাটের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্লিপ ও ক্ষুদ্র মেরামতের বরাদ্ধকৃত টাকা লুটপাট ও অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২১-২০২২ ইং অর্থ বছরে কালকিনি উপজেলার ১৯৯টি বিদ্যালয়ের স্লিপের ও ক্ষুদ্র মেরামতের টাকা উত্তোলন করলেও অধিকাংশ বিদ্যালয়ে তেমন কোন কাজ হয়নি। অথচ ২০২২ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করতে হবে। আবার কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোড়াতালি দিয়ে কাজ করে ভূয়া বিল-ভাউচার দেখিয়ে উপজেলা শিক্ষা অফিসের যোগসাজশে উত্তোলন করেছেন বরাদ্দকৃত পুরো টাকা।

কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১-২০২২ ইং অর্থ বছরে কালকিনি উপজেলার ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। ১৯৯ টি প্রাথমিক ব্যিালয়ের মধ্য থেকেই ২৫টি বিদ্যালয়ের অনুকুলে ২ লক্ষ টাকা করে ক্ষুদ্র মেরামতের জন্য ৫০ লক্ষ টাকাবরাদ্দ দেওয়া হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত মঙ্গলবার ও বুধবার ২০২১-২০২২ অর্থ বছরে ৩০ জুন শেষে হয়ে গেলেও কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৫৮ নং ¯œানঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ টাকা বরাদ্দ পায়।বিদ্যালয়েরপ্রধানশিক্ষক মোঃজহিরুল ইসলাম উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে কোন কাজ না করে ভূয়াবিল-ভাউচার দেখিয়ে সম্পূর্ণ টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।

এছাড়াও ২৭নং জেএম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯১ নং চরআলীমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭৮ নং রামারপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৬৬ নং উত্তর রমজানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দেখা গেছে কোন রকম কাজ না করে ভূয়াবিল-ভাউচার দিয়ে পুরো টাকাই উত্তোলন করে নিয়ে গেছেন প্রধান শিক্ষকরা।

কিন্তু ক্ষুৃদ্্র মেরামতের টাকা আসলে কালকিনি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনেক ভবন নতুন ও নির্মাণ কাজ চলমান থাকায় প্রধান শিক্ষকরা ভূয়াবিল-ভাউচার দেখিয়ে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে ৩ হাজার থেকে ৮ হাজার দিয়ে পুরো টাকা উত্তোলনকরেছে। ক্ষুদ্র মেরামতের সাথে আছে স্লিপের ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা। কালকিনি সৈদয়আবুল হোসেনবিশ্ববিদ্যালয়েছাত্র মোঃইমরান হোসনে, সেলিমসরদার, কলেজ ছাত্রী রুমা জানান,আমাদের প্রাথমিক বিদ্যালয়ের অনেক সুনাম আছে। আর প্রধন শিক্ষক বিদ্যালয়ের টাকা উত্তোলন করেছে কোন কাজ না করে। এই জন্য প্রধান শিক্ষককের বিরুদ্ধে ইউএনও স্যারের কাছে আমরা লিখিত অভিযোগ দিবো।

৫৮ নং ¯œানঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন বলেন , আমি স্লিপের ৫০ হাজার টাকা কথা জানি। তবে প্রধান শিক্ষক স্কুল চালাবে আর এটিওরা কাজের হিসাব নিবে । প্রধান শিক্ষক বলে এটিও স্যারেরা স্কুলের যাযা লাগবে তারা তা কিনে দেয় তাই আমি কোন কিছু খেয়াল করিনা। তবে ক্ষুদ্র মেরামতের যে ২ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে এই ব্যাপারে আমাকে প্রধান শিক্ষক কিছুই জানায়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষক জানান, প্রতি বছর স্লিপের টাকা ও ক্ষুৃদ্র মেরামতের টাকা এবং সকল উন্নয়ন কাজে জন্য শিক্ষা অফিসের নির্ধারিত ৩ হাজার থেকে ৮ হাজার টাকা না দিলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা চেকে সই করেন না। তারা আরও জানান ৩০ জুন অর্থ বছর শেষে হয়ে গেলেও কোন কাজ না করে বিল তুলে নিয়ে গেছে প্রথান শিক্ষকরা।

৫৮ নং ¯œানঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন, আপনি স্কুলে আসছেন আমার কেন ফোন দেন নাই। আমি কাজ করছি বা না করছি আপনি কেমনে বোঝলেন। এলাকার কোন লোক অভিযোগ দিয়েছে তার নাম বলেন। আর আমাকে আপনি কেন ফোন দেন।

কালকিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ৫৮ নং ¯œানঘাটা প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র মিল্লক বলেন, স্কুলের টাকা এখনও ছাড় করে নাই। টিও স্যারের এক্যাউন্টে টাকা রাখা আছে। জুন ক্লোজিং গেছে এখন টাকা দিয়ে দিবে তার পর কাজ করবে।

কালকিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান বলেন, প্রধান শিক্ষকরা ভাউচার জমা দিয়েছে তাদের টাকাও দিয়েছি। এখন আমরা মনিটংি করতেছি। কোন স্কুল কাজ করে নাই এমন অভিযোগ পেলে তার কাছ থেকে পুরা টাকা আদায় করে ছাড়বো। কোন ছাড় নাই।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বলেন, আমি নতুন তাই ফাইল না দেখে বলতে পারবো না। আমি পরে জানাবো।


এ ক্যটাগরির আরো খবর..