× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কালকিনিতে পৃথক দুটি ঘটনায় সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

admin
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিন গোপালপুর গ্রামে রবিবার সকালে মোঃ মিরাজ মাতুব্বরের সাথে একেই গ্রামের মোঃ নাসির মাতুব্বরের সাথে গাঁজা খাওয়াকে কেন্দ্র করে  এবং উপজেলার পীরার বাড়ির খালে নৌকা বাইচকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে  মহিলাসহ অর্ধশতাধিত লোকজন আহত হয়েছে। আহতদেরকে  কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা  বিরাজ করছে।

এলাকা ও পুলিশ সুত্রে যানা যায়, দক্ষিণ গোপালপুর গ্রামের মিরাজ মাতুব্বর ও একেই গ্রামের নাসির মাতুব্বর গাজা সেবন করে উভয়ই মাতাল হয়ে হাতা-হাতি করে। এর পর উভয় পক্ষই লাঠি শোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে উভয় পক্ষের আহত হন মিরাজ মাতুব্বর, সিফা, রিয়াজ, আরিফ, নিপা, ইতি. বিথি, নাশির, রোজিনা, পপি, সুপিয়া, রিজিয়া, কামাল, খাদিজা, নাদিয়া ও মাহিরসহ কমপক্ষে ২০জন। অপরদিকে উপজেলার পীরার বাড়ি খালে নৌকা বাইচকে কেন্দ্র করে দুই নৌকার সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে আহত হন তারক বাগছি, নিরাঞ্জন বাগছি, হরিপদ ও সুকমারসহ কমপক্ষে ৭ জন। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, উভয় সংঘর্ষের ঘটনায় পুলিশ মোতায়ন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..