× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে নদে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
অজ্ঞাত নারীর মরদেহ

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলার পুর্ব এনায়েতনগর ইউনিয়নের মোল্লারহাট এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি শাড়ি কাপড় পরিহিত মধ্যবয়সী এক নারীর মরদেহ আড়িয়াল খাঁ নদে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে স্থানীয় লোকজন ওই মরদেহ দেখে কালকিনি থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নৌপুলিশ ফাঁড়ি পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত মরদেহটি মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কালকিনির পুর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন নদে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর লাশ  ভাসতে দেখেন। এরপরে অনেকেই আমাকে ফোন ধরে ঘটনাটি জানায়। লাশটি দেখে আমার ইউনিয়ন বা আশেপাশের কোন এলাকার বাসিন্দা মনে হয়নি। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

ওসি নাজমুল হাসান বলেন, ‘নদে ভাসতে থাকা লাশটি এক নারীর বলে আমি নিশ্চিত হয়েছি। লাশটি বিকেলে নদ থেকে নৌপুলিশের একটি দল উদ্ধার করে সুরতহাল করেছে। পরে লাশের ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নাজমুল হাসান বলেন, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। আমাদের ধারণা, হত্যার পরে লাশটি নদে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..