× Banner
সর্বশেষ
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে এআই এর প্রভাব ও ব্যবহার বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা  অনুষ্ঠত

সাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার (২০ মে) উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কালকিনি উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

কালকিনি উপজেলা  নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন এর সভাপতিত্বে   ও  কালকিনি ও ডাসার উপজেলার গ্রাম আদালতের কো-অর্ডিনেটর নাসির উদ্দীন লিটনের সঞ্চালন উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস (ওসি তদন্ত) ,   কালকিনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান ও  কালকিনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন।

“স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..