× Banner
সর্বশেষ
হাম রোগের সর্বশেষ প্রতিবেদন কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
অতিরিক্ত দামে ডিজেল বিক্রি

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার(৯ এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

অভিযান সুত্রে জানা যায়,  অভিযানে বাবুল আকন নামের ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে তাকে নগদ ৩০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।

এসময় ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ৩৫০ লিটার পেট্রোল ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এ ক্যটাগরির আরো খবর..