× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

কারিনা নাকচ করেছিলেন সাইফের বিয়ের প্রস্তাব

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক:  সাইফ আলী খান এবং কারিনা কাপুর বলিউডের অন্যতম তারকা দম্পতি। প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন এ জুটি।

তবে দুইবার সাইফের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান তিনি।

এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘প্যারিসে সাইফ আমাকে দুইবার বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে সে হাঁটু গেড়ে প্রপোজ করেনি। আমরা রিটজ হোটেলের বারে বসেছিলাম। তখন সে আমাকে প্রপোজ করে। আমি প্রথবার না বলেছিলাম। পরবর্তীতে একই সফরে নটর ডেম চার্চে সে আবার প্রপোজ করে। তখন আমি তাকে প্রসঙ্গটি বাদ দিতে বলি। কারণ তখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছিলাম। তবে দুদিন পর আমি হ্যাঁ বলি।’

সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।


এ ক্যটাগরির আরো খবর..