× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মধুখালী প্রতিনিধি

কারিতাস বাংলাদেশ এর মাঠ পর্যায়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালীতে কারিতাস বাংলাদেশ, কারিতাস বরিশাল অঞ্চলের বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী নারী- পুরুষ শ্রমিকদের পুর্নবাসন সহায়তা প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মধুখালী উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার উচুমেন রাখাইন এর সঞ্চালনায় ও প্রকল্পের মাঠ কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সমাজ সেবা অফিসার কল্লোল সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা।

এ ছাড়া বক্তব্য রাখেন মধুখালী উপজেলা প্রকল্পের কেসম্যানেজমেন্ট অফিসার রিপন , উপজেলা প্রকল্পের উপকারভোগী জাহানারা বেগম, শাপলা বেগম, রুপা বেগম, মুজিবর শেখ, নাজমুল ফকির সহ আরো অনেকে। সমন্বয় সভায় প্রকল্পের সভাপতি শফিকুল ইসলাম বলেন আমাদের প্রকল্পের মূল কাজ যে সকল অসহায় অভিবাসী নারী ও পুরুষ শ্রমিক বিদেশ থেকে এসে অসহায় ভাবে জীবন যাপন করে আমরা তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন সুবিধার আওতায় এনে তাদেরকে সহযোগিতা করে থাকি। এটাই হচ্ছে আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..