× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

কারিগরি বিষয়ে দক্ষ প্রবাসীদের ‘ডাটাবেস’ তৈরি করা হবে -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কারিগরি বিষয়ে দক্ষ বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটি ‘ডাটাবেস’ তৈরি করা হবে। এ ক্ষেত্রে তিনি তাদের সহযোগিতা কামনা করেন। প্রযুক্তি বিষয়ক দক্ষতাকে বাংলাদেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি দেশের উন্নয়নে তা কাজে লাগানোর জন্য প্রবাসীদের আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ৩০ এপ্রিল রাশিয়ার মস্কোতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি ‘পাবলিক ডিপ্লোম্যাসি’র মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের কাজ করে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের সহাযোগিতা কামনা করেন। রাশিয়ায় অবস্থানরত সকল প্রবাসীদের বিভিন্ন সেক্টরে বিশেষ করে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করারও আহ্বান জানান মন্ত্রী।

সভায় প্রবাসী বাংলাদেশিরাও তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করেন। তারা বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যত নিয়েও আলোচনা করেন।

রাশিয়াস্থ বাংলাদেশি রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক সহ বাংলাদেশি বিশেষজ্ঞ, ব্যবসায়ী, ছাত্র ও কমিউনিটি নেতারা এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..