× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

নিউজ ডেস্ক

কারাম উৎসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখে -খাদ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
কারাম উৎসব

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কারাম উৎসবের আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, ধর্মীয় আচার পালন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ সংস্কৃতি প্রসারে কাজ করছে সরকার।

গতকাল নওগাঁর সাপাহার উপজেলার মদনসিং বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কারাম উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

কারাম উৎসবকে কেন্দ্র করে মদনসিং মাঠ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মিলনমেলায় পরিণত হয়। মুখরিত হয়ে ওঠে তাদের দলভিত্তিক পরিবেশনা। এ বছর প্রথমবারের মতো আয়োজন করা হয় কারাম উৎসবের।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কারাম উৎসবে একজন পুরোহিত নতুন প্রজন্মের কাছে রূপকথা তুলে ধরেন। এরপর উপবাস থাকা নারীরা পরস্পরকে খাবার আমন্ত্রণ জানিয়ে উপবাস ভাঙ্গেন। পরে বেদিতে রাখা কারাম ডালের চারপাশে নৃত্য পরিবেশন করেন আদিবাসী তরুণীরা।


এ ক্যটাগরির আরো খবর..