কাশফুলের শুভ্রতা ও সাদা মেঘের ভেলা শরতের আগমনের জানান দেয় -সংস্কৃতি প্রতিমন্ত্রী

কাশফুলের শুভ্রতা ও সাদা মেঘের ভেলা শরতের আগমনের জানান দেয় -সংস্কৃতি প্রতিমন্ত্রী

বর্ষার পর প্রকৃতিতে একটি স্নিগ্ধ রূপ আবির্ভূত হয়। নদীর দু’পাড়ে বিস্তীর্ণ দিগন্তে শুভ্র কাশফুলের দোলা, গাঢ় নীল আকাশে সাদা মেঘের ভেলা, ঘরের আঙ্গিনায় শিউলী ফুলের ঝরে পড়া, খালি পায়ে শিশিরে সিক্ত হওয়া- এসব শরতের আগমনের জানান দেয়। বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির কফি হাউজ উন্মুক্ত মঞ্চে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘শরৎ উৎসব-১৪২৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মূলত চারটি ঋতু অনুভূত হলেও বাংলাদেশে ছয়টি ঋতু দেখা যায়। যদিও জলবায়ু পরিবর্তনজনিত কারণে ষড়ঋতুর বাংলাদেশে অতীতের ন্যায় ছয়টি ঋতু স্পষ্টভাবে এখন আর দৃশ্যমান হয় না। তিনি বলেন, ঋতু বৈচিত্র্যের এ দেশে মানুষের উৎসবপ্রিয়তার কারণে এখানকার সংস্কৃতিতে বিভিন্ন সময় নানা উপাদান যুক্ত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো এসব ঋতুভিত্তিক উৎসব।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক ড. নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।