মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীা ইউনিয়নে অসহায় জেলেদের কামারখালী গড়াই নদীতে ইলিশের জাটকা নিধন প্রতিরোধে এবং দেশে করোনা ভাইরাসের প্রকোপের কারনে গত বুধবার কামারখালী ইউনিয়নে ১০(দশ)জন জেলেদের মাঝে ৮০(আশি) কেজি জনপ্রতি চাল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরিন শারমিন খাঁন, মৎস্য সম্প্রসারন অফিসার দেবব্রত বিশ্বাস, ফিল্ড অফিসার মোঃ আফসার উদ্দিন আহম্মেদ, কামারখালীা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)সহ, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



