দোকান ভাড়া মওকুফের পর, এবার ১০০ পরিবারের পাশে রয়েল

দোকান ভাড়া মওকুফের পর, এবার ১০০ পরিবারের পাশে রয়েল
দি নিউজ ডেস্ক : যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক এস এম ওমর ফারুক রয়েলের নিজ অর্থায়নে নিম্ন আয়ের মানুষের মাঝে, রমজানের উপহার হিসেবে  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা করা হয়েছে ।
 রোজা-রমজানের  এ সময় “যশোর শহরের কেউ না খেয়ে থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে যশোর শহরের ষষ্ঠী তলা এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা এসএম ওমর ফারুক রয়েলের  নিজ অর্থায়ন ও উদ্যোগে, ১০০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী। চাল, ডাল,  ছোলা, মুড়ি, চিনি, ইছুফগুল ভুষি, ট্যাং, সাবান বিতরণ করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাবে, রমজানে একটি মানুষও যেনো, সেহরী ও ইফতারে না খেয়ে থাকে, সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে  যশোর সদর উপজেলার, ষষ্ঠী তলা এলাকায় গরীব, অসহায়, দরিদ্র, কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারকে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় নিজ ঘরে রাখতে, সরকারি নির্দেশ পালনসহ সৃষ্ট সংকটে ব্যাক্তি উদ্যোগে, সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপহার সামগ্রী  বিতরণের শুভ উদ্ভোদন করেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক এস এম ওমর ফারুক রয়েল।  এর আগেও তিনি তার ৬ টি দোকানের ভাড়া ২ মাসের জন্য মওকুফ করেছিলেন।
এসময় তিনি বলেন, আমার নিজ অর্থায়নে দুস্ত, অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রাখব। পরিস্থিতি অনুযায়ী এ কার্যক্রম অব্যহত থাকবে। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর  সার্থে আপনারা সবাই ঘরে থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।  আপনি ঘরে থাকলে বাঁচবে আপনার পরিবার,  আপনার পরিবার বাঁচলে বাঁচবে দেশ।
এসময় উপস্থিত ছিলেন, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহামুদুল হাসান সুমন। যশোর জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের  সভাপতি,  শেখ সোয়েব আহম্মেদ।
এসময় সিনিয়র সংগঠনের নেতারা রয়েলের উদ্দোগের প্রশংসা করে বলেছেন, রয়েল তৃণমূল থেকে ছাত্রলীগ করে  উঠে এসেছে, এইজন্য এমন মহৎ উদ্দোগ নেওয়া সম্ভব হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।