আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মুন্সী ইন্তেকাল করেছেন।
রোববার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন শারিরীক অসুস্থতায় ভুগছিলেন। তিনি তালমা গ্রামের মৃত আলী মুন্সির পুত্র।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এছাড়াও নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
সোমবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।



