× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আত্মঘাতী গাড়ি বোমা হামলায় একজন নিহত হয়েছেন আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের কর্মকর্তারা সোমবার এ খবর নিশ্চিত করেছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রোববার দিবাগত রাতে কাবুল বিমানবন্দরের পূর্বদিকের গেটের কাছে এই বোমা হামলা হয়। ওই গেটটি সাধারণত ন্যাটোবাহিনী ব্যবহার করে থাকে।

সম্প্রতি আফগানিস্তানে সরকার ও বিদেশিদের ওপর হামলা জোরদার করেছে তালেবান। চলতি মাসের প্রথম দিকে কাবুলের উপকণ্ঠে বাগরাম বিমানঘাঁটিতে আফগান-ন্যাটো যৌথ বাহিনীর গাড়িবহরে এক আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবান। এতে ছয় মার্কিন সৈন্য নিহত হয়। আহত হয় আরো তিনজন।

আফগানিস্তানের দক্ষিণের হেলমন্দ প্রদেশের আফিমসমৃদ্ধ সাংগিনের বিশাল জায়গা দখল করে আছে তালেবান যোদ্ধারা। তাদেরকে সেখান থেকে নির্মূল করতে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানবাহিনী।

তথ্যসূত্র : আলজাজিরা


এ ক্যটাগরির আরো খবর..