কাফনের কাপড় ও আনসার উল্লাহ বাংলা সংসদের প্রচার পত্র উদ্ধার

 

মাগুরা প্রতিনিধি :মাগুরায় বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও আনসার উল্লাহ বাংলা সংসদ নামে একটি সংগঠনের প্রচারপত্র উদ্ধার হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ শহরের পুরাতন কালেকক্টরেট ভবনের বারান্দা থেকে এগুলো উদ্ধার করেছে।

পুলিশ জানান, বিআরটি-এর অফিসের কর্মচারীদের খবরের ভিত্তিতে পুলিশ ওই ভবনের বারান্দা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড়, সাবান, আগরবাতি, কপ্পুরসনহ দাফন কাফনের বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে।

এ সময় সেখান থেকে হাতে লেখা একটি প্রচারপত্র উদ্ধার হয়েছে। যেখানে প্রেরক আনসার উল্লাহ বাংলা সংসদ ও প্রাপক আব্দুর রহমান জেলা ত্রান ও পুণবাসন কর্মকর্তার নাম লেখা রয়েছে। পুলিশ বোমা সদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করতে পানিতে রেখেছে।
পুরাতন কালেক্টরেট ভবনে বিআরটিএ ও জেলা ত্রান অফিস এবং উল্টো পাশে ৫০ গজের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। বিধায় বিষয়টি অতিরিক্তি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।