× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

canada

কানাডায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদ্‌যাপিত 

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
কানাডায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদ্‌যাপিত 

কানাডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সূচিতে ছিল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বানী পাঠ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো, ভিডিও তথ্যচিত্র ও বক্তব্য উপস্থাপন এবং বিশেষ মোনাজাত। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তাগণ তাদের আলোচনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের বুদ্ধিমত্তা, ধৈর্য্য এবং দেশ ও জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বঙ্গমাতার জন্মবার্ষিকী উদ্‌যাপনে এবারের প্রতিপাদ্য ‘সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’র ওপর বিস্তারিত আলোকপাত করেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ তাঁদের পরিবারের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..