× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুটনৈতিক প্রতিবেদক

কানাডা ইস্যুতে মোদি-জয়শঙ্করের জরুরি বৈঠক

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
মোদি-জয়শঙ্করের জরুরি বৈঠক

কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনায় করণীয় সম্বন্ধে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সংসদ ভবনে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুজনের মুখোমুখি আলাপ হয়। মোদি-জয়শঙ্করের আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দিল্লি। ভারতের একাধিক সংবাদমাধ্যমে জানা গেছে, এই মুহূর্তে কানাডার সঙ্গে আগ বাড়িয়ে বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে না দিল্লি। তবে অটোয়ার পক্ষ থেকে কোনও নেতিবাচক প্রতিক্রিয়া এলে জবাব দেওয়া হবে।

এদিকে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি ভারতকে উসকানি দিতে বা উত্তেজনা বাড়াতে চান না। কিন্তু তিনি চান, দিল্লি যেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

কানাডায় ভারতের খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জার খুন হওয়াকে কেন্দ্র করে ভারতকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার হাউজ অব কমন্সে দেওয়া ভাষণে ট্রুডো বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের জড়িত থাকার গ্রহণযোগ্য অভিযোগ তদন্ত করছে কানাডীয় গোয়েন্দা সংস্থাগুলো।

যদিও ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। একই অভিযোগ আমাদের প্রধানমন্ত্রীর কাছে করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী এবং আমরা তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি।


এ ক্যটাগরির আরো খবর..