× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার

কাট্টলী বসন্ত উৎসবে শুক্রবার বীজন নাট্য গোষ্ঠীর শিখা চিরন্তন নাটকের প্রদর্শনী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০২৩
bijon natto

অদিতি সংগীত নিকেতনের আয়োজনে প্রতি বছর বসন্ত উৎসব উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছর ১৬, ১৭ ও ১৮ মার্চ চট্টগ্রাম সিটির উত্তর কাট্টলী ইশান মহাজন এলাকায় তিন দিন ব্যাপী বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আবৃত্তি, দলীয় সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এরই ধারাবাহিকতায় বীজন নাট্য গোষ্ঠীর নিয়মিত প্রযোজনা নাটক ‘শিখা চিরন্তন’ শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ছয়টায় মঞ্চস্থ হবে। নাটকটিতে ভাষা আন্দোল থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা লাভে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান, ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা ও তার অবদান অস্বীকার করার ষড়যন্ত্র এবং পরবর্তী প্রজন্ম ওই ষড়যন্ত্র থেকে বের হয়ে আসার বিষয়টি তুলে ধরা হবে।

দীপক চৌধুরীর রচনায় ও মোশাররফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, মোহাম্মদ রাশেদুল হাছান, আবদুল মান্নান, উম্মে কুলসুম কেয়া, রহিমা আক্তার প্রমা, জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, সৌরভ পাল, মোশারফ ভূঁইয়া পলাশ।


এ ক্যটাগরির আরো খবর..