× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

পিআইডি

কাজ শিখে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য আহ্বান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
দক্ষতার সনদ নিয়ে সৌদি

বাংলাদেশ থেকে কাজ শিখে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দেলওয়ার হোসেন।

আজ রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং ২০২৪ সালের জুলাই ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনসহ অন্যান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরবর্তীকালে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে দক্ষ কর্মীদের বেতন বেশি এবং তাদের সমস্যাও তুলনামূলকভাবে অনেক কম।  দক্ষ কর্মী প্রেরণ করা গেলে সৌদি আরবে কর্মীদের সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণি বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে। তিনি প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ সম্পর্কে প্রবাসীদেরকে অবহিত করেন। রাষ্ট্রদূত জানান, প্রবাস ফেরত বাংলাদেশিদের  দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছে, অচিরেই এর সুফল পাওয়া যাবে।

রাষ্ট্রদূত আরো জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে সরকার প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ করে দিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে।

তিনি সৌদি আরব প্রবাসী জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশিকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আহ্বান জানান।

পরে দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..